ছবি : নিজস্ব
মৌলভীবাজার-৪ নির্বাচনী আসনে বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপিকে ৭ম বারের মতো নৌকার মনোনয়ন ঘোষণার পর রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ এর পক্ষে থেকে মিষ্টি বিতরণ ও দলীয় নেতাকর্মীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর পরই বিভিন্ন এলাকা থেকে পৌরসভা কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। এ সময় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মৌলভীবাজার-৪ নির্বাচনী আসন থেকে ৭ম বারের মত পুনরায় সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি’কে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ এবং কমলগঞ্জ বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় তারা দলীয় নেতাকর্মী ছাড়াও মো. আব্দুস শহীদের পক্ষ থেকে সাধারণ জনগণ ও স্থানীয় ব্যবসায়ী সহ সকলকে মিষ্টি বিতরণ করেন। দলীয় নেতাকর্মীরা জানান, আব্দুস শহীদ মাটি ও মানুষের নেতা এবং একজন জনপ্রিয় নেতা হিসেবে নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক দলীয় নেতাকর্মীরা উৎসব ও মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে দেখা গেছে।
মিষ্টি বিতরনের বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, কমলগঞ্জ- শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার টানা ছয়বারের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একজন জনপ্রিয় জনবান্ধব নেতা। তিনি সকলের হৃদয়ে আছেন এবং সকলকে সাথে নিয়ে নির্বাচনে বিজয় নিয়ে আসবেন।
এম সি




