কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ১২:১৬:৫৪ অপরাহ্ন

কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।


মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮টায় উপজেলার আদমপুরে মনিপুরী কালচারাল কমপ্লেক্সে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক, এস আই জিয়াউল হক, এএসআই আক্তার হোসেন, ইউপি সদস্য জুমের আলী, রুসন আলী, কামরুজ্জামান, সাবেক ইউপি সদস্য কে মহীন্দ্র সিংহ, নারী ইউপি সদস্য গুলনাহার বেগম, জরিনা বেগম, প্রহল্লাদ সিংহ,নিরঞ্জন সিংহ সাংবাদিক ছাব্বির এলাহী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, সবাই দেশের সেবায় কাজ করতে হবে। আর সেই কাজ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, চোরাচালানী, মাদক পাচারের কোনো তৎপরতা নজরে এলে যেন দ্রুততার সাথে পুলিশকে অবহিত করেন।এলাকার আইন শৃঙ্খলার উন্নয়ন, চুরি, ডাকাতি ও মাদক প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক