মৌলভীবাজার ২ আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীক পেলেন আব্দুল মালিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

মৌলভীবাজার ২ আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীক পেলেন আব্দুল মালিক

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ১২:০৬:০৬ অপরাহ্ন

মৌলভীবাজার ২ আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীক পেলেন আব্দুল মালিক

ছবি: নিজস্ব


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এতে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জন্য লাঙল প্রতীকে মনোনীত হয়েছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মালিক।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

উপজেলার ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকার বাসিন্দা আব্দুল মালিক তার রাজনীতি জীবনে জাতীয় ছাত্র সমাজের উপজেলা কমিটির আহবায়ক, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্যের দায়িত্ব পালনের পর বর্তমানে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক