নিজ নির্বাচনী এলাকায় আসছেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নিজ নির্বাচনী এলাকায় আসছেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ১২:৩০:৫৮ অপরাহ্ন

নিজ নির্বাচনী এলাকায় আসছেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

ছবি: নিজস্ব


নিজ নির্বাচনী এলাকায় দশ দিনের সফরে আসছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নৌকার কান্ডারী বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং চারবারের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন।

মন্ত্রীর সরকারি সফরসূচির অনুসারে,মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১:২০ টায় তিনি বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পরে সড়কপথে ফেঞ্চুগঞ্জ-রাজনগর ও কুলাউড়া হয়ে তার নির্বাচনী এলাকায় আসবেন। 

পরিবেশমন্ত্রীকে বরণ করে নিতে দুই উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।  

আগামী বুধবার (৬ ডিসেম্বর) সিলেট হয়ে ঢাকায় ফিরবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

উল্লেখ্য, রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন। ষষ্ঠ বারের মতো মৌলভীবাজার-১ আসনের মনোনয়ন প্রাপ্তির খবরে বড়লেখা-জুড়ীর দুই উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আনন্দ মিছিল করেছেন। 

মো. শাহাব উদ্দিন প্রথমে ১৯৯৬ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ পরপর তিনবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এ আসন থেকে তিনি নির্বাচিত হন। সবমিলে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ক্ষমতাসীন সরকারের বিভিন্ন মেয়াদে তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মতো বড় দায়িত্ব পালন করছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক