নিউমার্কেটের সামনে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৩ AM

নিউমার্কেটের সামনে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৩ ০৩:৪৮:৪২ AM

 নিউমার্কেটের সামনে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা

নিউমার্কেটের সামনে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা


রাজধানীর নীলক্ষেত মোড় ছেড়ে নিউমার্কেটের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজ প্রশাসনের বৈঠকের সিদ্ধান্ত জানার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা। সে পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।

এর আগে মঙ্গলবার (২০ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় ছেড়ে নিউমার্কেটের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় থেকে সরে গেলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট জোনের উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ্ বলেন, বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাত কলেজ প্রশাসনের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের সিদ্ধান্ত আসার অপেক্ষায় শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে (নীলক্ষেত মোড় থেকে) দাঁড়িয়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক।

এর আগে মঙ্গলবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় সাত দফা দাবি নিয়ে নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী