নির্বাচনে অংশগ্রহন করতে পদ ছাড়লেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩১ AM

নির্বাচনে অংশগ্রহন করতে পদ ছাড়লেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ০৬:০৪:৪৯ AM

নির্বাচনে অংশগ্রহন করতে পদ ছাড়লেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান

অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান।


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান।

মঙ্গলবার (২৮ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।

তিনি বলেন,পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করে সোমবার আমার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর সফি আহমদ সলমান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এদিকে, সোমবার রাতে পৌর শহরের বাদে মনসুর এলাকার নিজ বাসায় দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় নিজেই এ ঘোষণা দেন সফি আহমদ সলমান।

তিনি বলেন, উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছি।

শুধুমাত্র কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজারে-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব