কমলগঞ্জে দানবাক্স ভেঙে মসজিদের টাকা চুরি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

কমলগঞ্জে দানবাক্স ভেঙে মসজিদের টাকা চুরি

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ০৮:১৫:৫৩ পূর্বাহ্ন

কমলগঞ্জে দানবাক্স ভেঙে মসজিদের টাকা চুরি

কমলগঞ্জে দানবাক্স ভেঙে মসজিদের টাকা চুরি। ছবি: জৈন্তা বার্তা


মৌলভীবাজারের কমলগঞ্জ চন্ডীপুর জামে মসজিদের তালা ভেঙে দান বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ নভেম্বর) ভোর রাতে কোন এক সময়  চুরির ঘটনা ঘটেছে। তবে চোর দান বাক্সের টাকা ছাড়া অন্য কোনো কিছুই চুরি করেননি।

চন্ডীপুর জামে মসজিদের ক্যাশিয়ার মোশাহীদ আলী বলেন, সোমবার ভোর রাতে মসজিদের বাহিরের দানবাক্সের তালা ভেঙে চোর টাকা নিয়ে গেছে। বাক্স ভেঙেও টাকা নিয়ে গেলেও আর কোনো কিছু চুরি করেনি।

এ মসজিদের ইমাম আব্দুল বাতেন জানান, ভোরে ফজরের নামাজ পড়ানোর পর বের হয়ে যাওয়ার সময় দেখতে পাই মসজিদের বাহিরের দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে কেউ। সাথে সাথে মসজিদের কমিটিকে জানিয়েছি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, মসজিদের চুরির ঘটনা আমার জানা নেই।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক