কমলগঞ্জে ‘সমাপনী শিখন আনন্দ উৎসব’ অনুষ্ঠিত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩২ AM

কমলগঞ্জে ‘সমাপনী শিখন আনন্দ উৎসব’ অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ০৫:৪১:০৬ AM

কমলগঞ্জে ‘সমাপনী শিখন আনন্দ উৎসব’ অনুষ্ঠিত

কমলগঞ্জ মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে ‘সমাপনী শিখন আনন্দ উৎসব।


প্রতি বছরের ন্যায় এবারও উৎসব ও আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে ‘সমাপনী শিখন আনন্দ উৎসব।'

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে স্কুলের আয়োজনে বিদ্যালয় মাঠে শিক্ষক,অভিবাবক, অতিথি ও সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসব ও আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘সমাপনী শিখন আনন্দ উৎসব’। 

দিনব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের খেলাধুলা, গান-বাজনার মধ্য দিয়ে এই ‘সমাপনী শিখন আনন্দ উৎসব’ উপভোগ করেন। বিদ্যালয়ে আমনন্ত্রীত অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী এই আনন্দ উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। 


এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক সেলিম আহমেদ চৌধুরী, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকর দেবনাথ, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল, শিক্ষক নির্মলেন্দু চন্দ, নৃত্য শিল্পী মনিরাজ সিংহ, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সাইদুল বাছিত সায়েদ, ব্যবসায়ী ফাহিম আহমেদ, পর্তুগাল প্রবাসী ঝিলাম খাঁন ও সাংবাদিক সালাহউদ্দিন শুভ।


এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুজ্জামান চৌধুরী রাহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক গবেষক আহমদ সিরাজ, সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী, মুমিনা ইয়াসমিন রুজি, পিন্টু দেব, সুবর্ণা দেব, হামিদা চৌধুরী, সুমাইয়া চৌধুরী, তারিন সুলতানা।

মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সুন্দর একটা আয়োজন করেছি আমরা। সারাদিন আমরা স্কুলের ছাত্রদের নিয়ে আমরা ‘সমাপনী শিখন আনন্দ উৎসব’ করেছি। বিভিন্ন খেলাধুলা ও গান বাজনা শেষে কোমলমতি শিশুদের মাঝে সুস্বাদু খাবার পরিবেশ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব