মৌলভীবাজার ২ আসনে আরও ৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩২ AM

মৌলভীবাজার ২ আসনে আরও ৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

শুভ গোয়ালা, কুলাউড়া

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ০৭:২৮:৪৪ AM

মৌলভীবাজার ২ আসনে আরও ৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ


নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার- ২ (কুলাউড়া) আসন থেকে অংশ নিতে বুধবার (২৯ নভেম্বর) আরও ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।

তিনি জানান, বুধবার ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আসলাম হোসাইন রহমানী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে আব্দুল মোত্তাকিম তামিম ও বিকল্পধারা থেকে মো. কামরুজ্জামান সিমু।

এর আগে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র থেকে সদ্য উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগকারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, তৃণমূল বিএনপি থেকে সাবেক এমপি এম এম শাহীন ও স্বতন্ত্র থেকে সাবেক এমপি মো. আব্দুল মতিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব