মাকে ডাক্তার দেখিয়ে রুয়েলের হলো না বাড়ি ফেরা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩২ AM

মাকে ডাক্তার দেখিয়ে রুয়েলের হলো না বাড়ি ফেরা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৯:১৮:২৩ AM

মাকে ডাক্তার দেখিয়ে রুয়েলের হলো না বাড়ি ফেরা

সড়ক দুর্ঘটনায় নিহত রুয়েল বখত। ছবি: ফেসবুক থেকে নেওয়া


মাকে ডাক্তার দেখিয়ে সিএনজি করে বাড়িতে আসার ৫ কিলোমিটার দূরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারের কাপড়ের ব্যবসায়ী রুয়েল বক্ত (৩৫)।

নিহত রুয়েল বখত উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত নুরুজ বক্ত এর ছেলে।

বুধবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের হোমের জান মাটিয়া মসজিদ নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে মা'কে ডাক্তার দেখাতে যান রুয়েল বক্ত। মাকে ডাক্তার দেখিয়ে ঔষধপত্র নিয়ে নিজ এলাকায় রাত ১১টার দিকে আসার পথে উপজেলার আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ নামক এলাকার উপজেলা- আদমপুর সড়কের মাঝে হঠাৎ সিএনজি চাকা খুলে গেলে পাশের কৃষি জমিতে উল্টে পড়ে যায় সিএনজি। 

এসময় সিএনজিতে থাকা রুয়েল ও তার মা আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুয়েলকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুয়েল বক্তকে মৃত ঘোষণা করেন। মা কিছুটা আহত হলেও সুস্থ আছেন বলে জানা যায়। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় রুয়েল বক্ত এর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব