লাখো মানুষের ভালোবাসায় সিক্ত আব্দুস শহীদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীনের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
এর আগে দুপুরে (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) পৌঁছলে তাকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। কমলগঞ্জ উপজেলায় জনসমুদ্রে পরিণত হয়। উপজেলা পরিষদের সামনে এসে পৌঁছালে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ। ৭ম বারের মতো দলীয় মনোনয়ন পাওয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশে ড. মোঃ আব্দুস শহীদ বলেন, গত ৩০ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। আপনাদের ভালোবাসা পেয়েছি। আগামীতেও আপনাদের ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব।
পরে দুপুর ২টায় তিনি কমলগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে ছিলেন- কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারন সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু,মাধবপুর ইউপি চেয়ারম্যান আশিদ আলী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো.আনোয়ার হোসেন, এডভোকেট সানোয়ার হোসেন, ছাত্রীলীগের সভাপতি হামিম মাহমুদ জয়, সাধারন সম্পাদক আশরাফুল আলম পাপ্পু, সাবেক ছাত্রলীগ সভাপতি রিপুল ও সাধারন সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো বলে মিছিল দিতে থাকেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীনের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে আব্দুল মুহিত হাসানি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর উর্মি বিনতে সালামের কাছে মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীন। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা থেকে মনোনয়নপত্র জমা দেন ইসলামী ঐক্যজোটের আনোয়ার হোসেন।
জৈন্তাবার্তা/জেএ




