মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন জমা দিলেন ৫ প্রার্থী
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন জমা দিলেন ৫ প্রার্থী

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৮:২৭:৩৯ পূর্বাহ্ন

মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন জমা দিলেন ৫ প্রার্থী


মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রার্থীরা  মনোনয়ন ফরম জমা দেন। 

বড়লেখা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুপুরে  বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুনজিত কুমার চন্দের নিকট মনোনয়ন জমা দেন আওয়ামিলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন  মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি এবং জাতীয় পার্টির  মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। 

এদিকে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে'র নিকট মনোনয়ন ফরম জমা দেন তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ। 

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি সাংবাদিকদের বলেন, ষষ্ঠ বারের মতো আমাকে এই আসনে নৌকার মাঝি মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই আসনের মানুষ আবারও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।

উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক