মৌলভীবাজার-৪ আসনে ছয় জনের মনোনয়নপত্র দাখিল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

মৌলভীবাজার-৪ আসনে ছয় জনের মনোনয়নপত্র দাখিল

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ১০:১৫:০০ পূর্বাহ্ন

মৌলভীবাজার-৪ আসনে ছয় জনের মনোনয়নপত্র দাখিল

ছবি: সংগৃহীত


দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত ২৩৮ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। 

মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: মোস্তান মিয়া, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা মো: আব্দুল মোহিত হাসানি, ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো: আনোয়ার হোসাইন ও জাকের পার্টির মনোনীত প্রার্থী মুহিবুর রহমান আজাদ।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীনের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। 

এছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: মোস্তান মিয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মাওলানা মো: আব্দুল মোহিত হাসানি ও জাকের পার্টির মনোনীত প্রার্থী মুহিবুর রহমান আজাদ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালামের কাছে মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীন।

এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী আনোয়ার হোসাইন।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক