মৌলভীবাজার-২ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

মৌলভীবাজার-২ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

শুভ গোয়ালা, কুলাউড়া

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ১০:৩৬:১৫ পূর্বাহ্ন

মৌলভীবাজার-২ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জাসদের মনোনীত প্রার্থী  অ্যাডভোকেট মো. বদরুল হোসেন ইকবাল বুধবার ও জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নিয়ে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া এই আসনে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকারের কাছে আরও ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

তারা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র থেকে সদ্য উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগকারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, তৃণমূল বিএনপি থেকে সাবেক এমপি এম এম শাহীন, স্বতন্ত্র থেকে সাবেক এমপি মো. আব্দুল মতিন, জাতীয় পার্টি থেকে আব্দুল মালিক, ঐক্যজোট থেকে মাওলানা আসলাম হোসাইন রহমানী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে আব্দুল মোত্তাকিম তামিম ও বিকল্পধারা থেকে মো. কামরুজ্জামান সিমু।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের  আজ শেষ তারিখ ছিলো। মনোনয়নপত্র বাছাই হবে আগামীকাল ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি (রবিবার)।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক