জুড়ীতে নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাগল বিতরণ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

জুড়ীতে নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাগল বিতরণ

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৩ ০৪:৩৬:৪০ পূর্বাহ্ন

জুড়ীতে নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাগল বিতরণ

জুড়ীতে নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাগল বিতরণ।


নিরাপদ সড়ক চাই নিসচা জুড়ী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে জুড়ী উপজেলা চত্বরে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জসীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। 

বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার। 

উপস্থিত ছিলেন নিসচা জুড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, সমাজ সেবা ও ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুল আবেদীন রুবেল, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুস শহীদ, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক জসীম উদ্দিন, সদস্য ইয়াসীন আকরাম ভূইয়া, এমদাদুল হক, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল্লাহ শহীদ জাবের, আশরাফুল ইসলাম আরজু, দুলাল, রনি, তারেক, জমির প্রমুখ।

এছাড়াও নিসচার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবহন শ্রমিকসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় আহত দুইজন অসহায় ব্যক্তিকে নিসচার পক্ষ থেকে দুইটি দুগ্ধ জাতের ছাগল উপহার দেওয়া হয়। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক