‘জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

‘জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৩ ১১:১৪:০০ পূর্বাহ্ন

‘জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায়  “জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা গ্রহণ করা হয়।

প্রতিবছরের ন্যায় এবারও জুড়ী উপজেলার ৫৮ টি  সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর ৩১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা।

এ পরীক্ষার আওতায় প্রতিবছর উপজেলার তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষার আয়োজন করা হয়। শুধু এছর পঞ্চম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছরে ত্রয়োদশ মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ও  জুড়ী মডেল সরকারি  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ, জুড়ী মেধা বৃত্তি পরীক্ষার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

জুড়ী মেধাবৃত্তি পরীক্ষার সভাপতি অশোক রঞ্জন পাল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারেও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে পেয়ে আমরা আনন্দিত।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক