কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশনের মেধা-বৃত্তি পরীক্ষা সম্পন্ন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

৫৮২ জন শিক্ষার্থীর অংশগ্রহণ

কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশনের মেধা-বৃত্তি পরীক্ষা সম্পন্ন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৩ ০৪:২৫:৩৮ পূর্বাহ্ন

কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশনের মেধা-বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে শিক্ষিকার পর্যবেক্ষণ। ছবি: জৈন্তা বার্তা


অয়েকপম ফাউন্ডেশন এর ফাউন্ডার যুক্তরাষ্ট্র প্রবাসী অয়েকপম বিজন এবং তার ছোট বোন কবি অয়েকপম অঞ্জুর তত্ত্বাবধানে মৌলভীবাজারের কমলগঞ্জের সরকারি, বেসরকারি ও বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ৫৮২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

অয়েকপম ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (২ ডিসেম্বর ) সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহায়তায় কমলগঞ্জ উপজেলার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় হতে ৫ম শ্রেণির মোট ৫৮২ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এসময় হল পর্যবেক্ষণে ২৪জন শিক্ষক শিক্ষিকা দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীর পরীক্ষায় বাংলা, গণিত, ইংরেজী, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর উপর ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়ছে জানান কবি ও সংগঠক অয়েকপম অঞ্জু।


পরীক্ষা চলাকালীন কমলগঞ্জ উপজেলামহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন, সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া, কমলগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম গোলাম ফারুক মীর, দৈনিক বাংলা পত্রিকার কমলগঞ্জ-শ্রীমঙ্গল প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদুল হক স্বপন, বাংলাদেশ স্কাউটস কমলগঞ্জ উপজেলা সম্পাদক ও মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাহিদ আলী প্রমুখ।

পরিদর্শনকালে তারা বলেন, সামাজিক সংগঠন অয়েকপম ফাউন্ডেশনে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি ও সংগঠন শিক্ষক অয়েকপম অঞ্জু’র উদ্যোগকে তারা স্বাগতম জানিয়ে আরো বলেন, প্রতিটি সামাজিক সংগঠন যদি অয়েকপম ফাউন্ডেশনের মতো এই রকম সৃজনশীল উদ্যোগ নেওয়া হয়, তাহলে দেশের শিক্ষার হার আরো অগ্রগতি হবে। মেধা বৃত্তি পরীক্ষার হল পর্যবেক্ষনে দায়িত্বে থাকা পরিষদের নেতৃবৃন্দরা বলেন, আমরা সবাই মিলে শিক্ষাক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নিলে সমাজ ও দেশ উপকৃত হবে।

অয়েকপম অঞ্জু এই সময় বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক দায়বদ্ধতার আলোকে অয়েকপম ফাউন্ডেশন সামাজিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। এর আগেও এইচএসসি ২০২১ এ এ+ প্রাপ্ত মণিপুরী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সংবর্ধনা জানানো হয়েছে।

উল্লেখ্য, অয়েকপম অঞ্জু সাহিত্যাঙ্গনে এক সুপরিচিত নাম। সাহিত্যে অবদানের জন্যে অনেক সম্মাননা পদক পেয়েছেন। বাংলা ও মণিপুরি উভয় ভাষাতে যাঁর ঋদ্ধহাত। ইতোমধ্যে তাঁর কয়েকটি কাব্যগ্রন্থ বেরিয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক