জুড়ীতে আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

জুড়ীতে আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৩ ০৪:৪৭:৩৫ পূর্বাহ্ন

জুড়ীতে আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জুড়ীতে আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) উপজেলার নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর ১ টায় পরীক্ষা শেষ হয়।

প্রতিবছরের ন্যায় এবারেও জুড়ী উপজেলার ৫৬ টি  সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর ৩১১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় এ মেধাবৃত্তি পরীক্ষা। এ বছর ষষ্ঠ মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা লিয়াকত আলী খান, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূইয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মোসাম্মদ ইসমত আরা বেগম, সাধারণ সম্পাদক সইফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান অনিক, পরীক্ষা নিয়ন্ত্রক অজয় কুমার দে, সদস্য তাজ উদ্দিন, মরহুম আব্দুল আজিম মাষ্টারের বড় ছেলে আব্দুল মুহিত ফয়ছল, এডভোকেট হারুনুর রশিদ, সদস্য মোঃ ফজলুল মোহাইমিন প্রমুখ। মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা  সার্বিক তত্বাবধান করেন এ বৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আব্দুল বাছিত মামুন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক