কমলগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৮ AM

কমলগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ০৬:১২:৩০ AM

কমলগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

কমলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।


মৌলভীবাজারের কমলগঞ্জে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (৩ ডিসেম্বর) দুপুরে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার শমশেরনগর চা বাগানে র‌্যালী, আলোচনা সভা ও ২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করা হয়। চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি উত্তম কুমার গোয়ালার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, চা শ্রমিক ছাত্রনেতা মোহন রবিদাস, স্কুল শিক্ষক গোয়ালা। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২ জন শারিরীক প্রতিবন্ধী ব্যক্তিকে দুইটি হুইল চেয়ার বিতরণ করেন অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী নাগরিকরা সমাজের বোঝা নয়। তারা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরি ও কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রতিবছর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। আর শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সুচনা হয়। প্রতিবন্ধী ব্যক্তিরাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব