‘প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে’
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে প্রতিবন্ধী দিবস পালিত

‘প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে’

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ০৭:২০:৫৪ পূর্বাহ্ন

‘প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে’

মৌলভীবাজারে প্রতিবন্ধী দিবস পালিত


“প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ পালিত হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিবছর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। আর শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়। সমাজের অবিচ্ছেদ্য এ অংশকে সব নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে যথাযথ প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তবেই প্রতিবন্ধী ব্যক্তিরাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।

স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান।

উপজেলা সমাজ সেবা অফিসার সুমন দেব নাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্ণালী দাস, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল। আলোচনা সভা শেষে একটি ডিজিটাল সাদাছড়ি ও দুইটি উইল চেয়ার বিতরন করেন অতিথিরা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক