বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ গ্রহণ করতে দুবাই গেছেন সাংবাদিক হোসাইন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৭ AM

বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ গ্রহণ করতে দুবাই গেছেন সাংবাদিক হোসাইন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৩ ০৬:৪৩:১৩ AM

বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ গ্রহণ করতে দুবাই গেছেন সাংবাদিক হোসাইন

বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ গ্রহণ করতে দুবাই গেছেন সাংবাদিক হোসাইন।


বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ গ্রহণ করতে দুবাই যাচ্ছেন সাংবাদিক হোসাইন আহমদ। হোসাইন আহমদ দৈনিক যুগান্তর, এসএটিভি, ডেইলি ইন্ডাস্ট্রি ও দৈনিক সিলেটের ডাকের মৌলভীবাজার জেলা প্রতিনিধি। সাংবাদিকতার পাশাপাশি তিনি হাকালুকি যুব সাহিত্য পরিষদ এবং ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

৩০ নভেম্বর থেকে শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বৈশ্বিক উষ্ণায়ন রোধে পুরো সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন কপ-২৮। কার্বন নির্গমন কমানো নিয়ে এবারের সম্মেলনে হতে যাচ্ছে জোর আলোচনা। 

কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। বিশ্বের ১৯৭টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন এই ফ্রেমওয়ার্ক কনভেনশনে যুক্ত রয়েছে।

সাংবাদিক হোসাইন আহমদ সম্মেলনে অংশ গ্রহণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশী কমিউনিটি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন, সুধী ও শুভাকাঙ্খীদের সাথে সাক্ষাৎ করবেন। এ সফরের জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব