মৌলভীবাজারে ধান কাটা ও মাড়াই উৎসবে মেতেছেন চাষিরা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৬ AM

মৌলভীবাজারে ধান কাটা ও মাড়াই উৎসবে মেতেছেন চাষিরা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৩ ০৭:৫৮:৪৪ AM

মৌলভীবাজারে ধান কাটা ও মাড়াই উৎসবে মেতেছেন চাষিরা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোপা আমন ধান কাটা এবং মাড়াই উৎসবে মেতেছেন চাষিরা। সকাল-থেকে বিকেল পর্যন্ত উপজেলায় পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আবার কিছু এলাকায় বিস্তৃর্ণ মাঠজুড়ে এখনও দোল খেতে দেখা যাচ্ছে সোনালী ধান। ধান কাটা-মাড়াইয়ে কৃষকের পাশাপাশি দিনমজুরদের মাঝেও বেড়েছে চরম ব্যস্ততা।

রবিবার (৪ ডিসেম্বর) উপজেলা ঘুরে দেখা গেছে, কৃষকরা ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার উপজেলায় আমন ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। বাজারে চালের দাম চড়া থাকায় এবার লাভও বেশি হবে বলে আশা করছেন তারা।

উপজেলার আশিদ্রোন ইউনিয়নের খোশবাস গ্রামের কৃষক শাকির আহমদ বলেন, আমি চার একর জমিতে তিন জাতের আমন ধান রোপন করেছিলাম। এবছর ফলন খুব ভালো হয়েছে। ধান কাটা শুরু করেছি। মারাইও দিচি সবমিলে দেড়শ মনের বেশি ধান পবো বলে আশা করছি। তিনি আরও বলেন, আমরা গত বছরের চেয়ে এ বছর অনেক বেশি ধান পেয়ে খুশি হয়েছি। সরকার যদি বেশি দামে ধান কিনে তাহলে আমরা আরও খুশি হবো।

উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ১৫ হাজার ৩৬৫ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু আবাদ হয়েছে ১৫ হাজার ৩৭৫ হেক্টর। এর মধ্য পাঁচ হেক্টর জমিতে হাইব্রিড জাতের বারি হাইব্রিড-৬, হীরা-১০, এজেড-৭০০৬ ও সুবর্ণ-৮ চাষ করা হয়। ১৫ হাজার ১২০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের বিআর-১১, ১২, ব্রি ধান-৩২, ৩৪, ৪৯, ৫১, ৭১, ৭৫, ৮৭, ৯৩, ৯৪, ৯৫, বিনা-৭, ১১, ১৬,  ও ১৭ এছাড়া ২৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের  বিরুইন, বালাম, কালিজিরা ও চিনিগুড়া ধান চাষ করা হয়। আর উৎপাদন লক্ষামাত্র ধরা হয় ৪৫ হাজার ৬৩৪ মে.টন (চাল)। উৎপাদন বৃদ্ধির লক্ষ্য আমন মৌসুমে ১১৫০ জন কৃষককে সরকারি প্রনোদনা (বীজ ও সার) দেয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, এ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও সময়মতো বীজ ও সার পাওয়ায় এবার উপজেলা রোপা আমনের অনেক ভালো ফলন হয়েছে। কৃষকরা ধান কেটে ঘরে ফসল তুলেছেন। এবছর আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। তিনি বলেন, উপজেলায় ১১ হাজার ৫৩১ হেক্টর জমিতে ধান কাটা শেষ হয়ে গেছে। 

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব