সিলেটের সাবেক ডিআইজি মিজানের ১৪ বছর কারাদণ্ড
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৩ AM

সিলেটের সাবেক ডিআইজি মিজানের ১৪ বছর কারাদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৩ ০৭:১৭:৪৫ AM

সিলেটের সাবেক ডিআইজি মিজানের ১৪ বছর কারাদণ্ড

ফাইল ফটো


দুদকের করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমানের তিন ধারায় মোট ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সব ধারার সাজা একত্রে চলবে। সেক্ষেত্রে তার ছয় বছরের সাজা ভোগ করতে হবে। বুধবার (২১ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে গত ৫ জুন যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এদিন ধার্য করেন।

রায়ে মিজানের স্ত্রী সোহেলিয়া আনা রত্না, ছোটভাই মাহবুবুর রহমান ও ভাগনে মাহমুদুল হাসানের দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের চার বছরের সাজা ভোগ করতে হবে। এদিন কারাগারে আটক ডিআইজি মিজানকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা মিজানের ছোটভাই মাহবুবুর রহমান ও ভাগনে মাহমুদুল হাসান আদালতে উপস্থিত হন। তবে মিজানের স্ত্রী সোহেলিয়া আনা রত্না মামলার শুরু থেকে পলাতক রয়েছে।

২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তিন কোটি সাত লাখ পাঁচ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। এ মামলায় ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে ২০২০ সালের ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ২০ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জন সাক্ষ্য দেন।

জৈন্তা বার্তা/ এসটি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী