পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু ২৫ জুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু ২৫ জুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৩ ০২:০৩:১৯ পূর্বাহ্ন

পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু ২৫ জুন

জাহাজ


পায়রা বন্দরে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে অবস্থান করছে এমভি এথেনা নামের একটি জাহাজ। বৃহস্পতিবার (২২ জুন) দিনগত রাত ২টার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়া থেকে পায়রা বন্দরের ইনার এ্যাঙ্করে এসে পৌঁছায়। আগামী ২৫ জুন প্লান্ট চালু করার বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

পায়রা সমুদ্র বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, এমভি এথেনা জাহাজটি ১০ মিটার গভিরতায় বন্দরের ইনটার এঙ্করে অবস্থান করছে। এটি ২০০ মিটার লম্বা ও ৩২.২৬ মিটার চওড়া। ১ জুলাই কয়লা নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। ঈদের পর ধাপে ধাপে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ১০টির বেশি জাহাজ আসার কথা রয়েছে।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, ইতোমধ্যে একটি জাহাজ কয়লা নিয়ে বন্দরে এসেছে। তবে এখনও আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌঁছায়নি।

এর আগে কয়লা সংকটের কারণে ৫ জুন দুপুর ১২টা ১০মিনিটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রেটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল