দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ০২:০৫:১২ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রতীকী ছবি


সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে মোগলাবাজারের জলকরকান্দী গ্রামের রেল লাইনের উপর থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় রেল লাইনের কর্মীরা মোগলাবাজারের জলকর কান্দী গ্রামের রেল লাইনের উপর বিচ্ছিন্ন একটি মরদেহ দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধারে কাজ শুরু করে।

এব্যাপারে সিলেট রেলওয়ে থানা পুলিশের ডিউটি অফিসার নয়ন মিয়া জানান, ঘটনাস্থলে আমাদের রেলওয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছ। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল