গোয়াইনঘাটে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৯ PM

গোয়াইনঘাটে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ০৫:৫৭:১২ AM

গোয়াইনঘাটে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন


গোয়াইনঘাট উপজেলায় অসহায় ও দুস্থ্য মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৪জুন) উপজেলার পজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

জানা যায়, প্রায় ১ হাজার কার্ডধারীদের মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে প্রায় ১০ টন চাল বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন পূর্ব আলীরগাঁও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

চেয়ারম্যান ফারুক আহমদ জানান, উপজেলার ১২ টি ইউনিয়নে প্রায় ১১৪ টন বরাদ্দ এসেছে এর মধ্যে ইউনিয়নের জনসংখ্যা ও আয়তন অনুসারে ১২ টি ইউনিয়নে বিভাজন করা হয়েছে এবং সকল ইউনিয়নের কার্ডধারীরা ১০ কেজি করে চাল পাবেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: