সন্তান পরীক্ষায় কত নম্বর পেলো তা জিজ্ঞাসা করবেন না: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১৫ AM

সন্তান পরীক্ষায় কত নম্বর পেলো তা জিজ্ঞাসা করবেন না: শিক্ষামন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ০৬:৪১:২১ AM

সন্তান পরীক্ষায় কত নম্বর পেলো তা জিজ্ঞাসা করবেন না: শিক্ষামন্ত্রী

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এসএসসি-এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে দীপু মনি


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আপনার সন্তান পরীক্ষায় কত নম্বর পেয়েছে তা জিজ্ঞাসা করবেন না, তারা ক্লাসে কি শিখেছে সেটি জানার চেষ্টা করুন। আমাদের শিক্ষার্থীরা অনেক কিছু জানে, কিন্তু নিজেকে সে প্রকাশ করতে পারছে না। তাদের যোগাযোগ স্কিল, সূক্ষ্ম চিন্তা করা ও সমস্যা নিরূপণ এবং তার সমাধান করতে পারছে না।

শনিবার (২৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এসএসসি-এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষার্থীরা অনেক জানলেও তাদের কমিউনিকেশন স্কিল দক্ষতা নেই। আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটি গুরুত্ব দেওয়া হয়নি। ফলে তারা সূক্ষ্মভাবে চিন্তা করতে পারছে না। সমস্যা নিরূপণ ও তার সমাধান করতে পারছে না। দলগতভাবে কাজ করার অভিজ্ঞতা থাকে না বলে নেতৃত্ব সংকট দেখা দেয়। নতুন শিক্ষাক্রমে এসব বিষয় যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তারা আধুনিক যুগের সঙ্গে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, কারিগরি শিক্ষায় বয়সের সীমা তুলে দেওয়া হয়েছে। যে কেউ যে কোনো বয়সে নিজেকে দক্ষ করে তুলতে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন। যে দেশ যত বেশি উন্নত হয়েছে সেখানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অগ্রগতি বেশি। আমাদের বাবা-মায়েরা মনে করেন, খারাপ শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা। ভালোরা সাধারণ শিক্ষায় পড়ালেখা করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে। এ ধারণা থেকে আমাদের সরে আসতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, শুধু জিপিএ-৫ পেলে হবে না, নিজেকে যোগ্য করে তুলতে প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে চলতে হবে। জিপিএ-৫ মানে বর্তমানে ভালো ফল নয়, এ ফল পেয়েও অনেকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সুযোগ পায় না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী