গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৩ ০৬:৩৬:৪৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়

গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ৬ জনকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরী।


গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ৬ জনকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরী।

এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ ও ড্রাগ আইন ১৯৪০ এর আওতায় তাদের জরিমানা করা হয়।

জানা যায়, গোলাপগঞ্জ বাজার, চৌমুহনী ও দাড়িপাতন চত্বর এলাকায় ট্রাক-পিকআপ  চালকদের বৈধ লাইসেন্স না থাকায় ৫ জনকে ২৫’শ এবং পিজিশিয়ান স্যম্পল বিক্রির দায়ে একটি ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সদস্য সাথে ছিলেন।

এ ব্যপারে গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরী বলেন, আজ ইউএনও মহোদয়ের নেতৃত্বে আমরা অভিযানে নামি। এসময় বৈধ লাইসেন্স না থাকায় এবং ফার্মেসীতে বিক্রয় নিষিদ্ধ পিজিশিয়ান স্যম্পল পাওয়ায় জরিমানা আদায় করা হয়। বিভিন্ন ফার্মেসীতে রেজিষ্টার্ড ফার্মাসিস্ট না থাকায় আমরা তাদেরকে সতর্ক করি এবং দ্রুত রেজিষ্টার্ড ফার্মাসিষ্ট নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেই। আমাদের এই অভিযান নিয়মিত অব্যহত থাকবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল