ফেঞ্চুগঞ্জে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল যুবকের
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ PM

ফেঞ্চুগঞ্জে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল যুবকের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ০৫:০৩:১৭ AM

ফেঞ্চুগঞ্জে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি


শশুর বাড়িতে বেড়াতে এসে খুন হলেন লিটন মিয়া (৩০) নামের এক যুবক। তিনি জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজ ঘিলাছড়া গ্রামের জুনুর মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৭ জুন) ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত লিটন একই উপজেলার ভরাউট গ্রামে  শশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার ভোরে তিনি কাজের জন্য বাহিরে বের হলে ভরাউট গ্রামের ইজাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান লিটন মিয়ার  মাথায় লোহার শাবল দিয়ে একাধিক আঘাত করে। তাৎক্ষণিক লিটনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্তকে গ্রেফতার করে রক্তাক্ত লোহার শাবল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: