৩ জুলাই শপথ নেবেন সিলেটের নব নির্বাচিত মেয়র-কাউন্সিলররা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

৩ জুলাই শপথ নেবেন সিলেটের নব নির্বাচিত মেয়র-কাউন্সিলররা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ০৫:০৫:৩২ পূর্বাহ্ন

৩ জুলাই শপথ নেবেন সিলেটের নব নির্বাচিত মেয়র-কাউন্সিলররা

প্রতীকী ছবি


আগামী ৩ জুলাই শপথ গ্রহণ করবেন সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র-কাউন্সিলবৃন্দ। এইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ করবেন সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র-কাউন্সিলবৃন্দ।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ০৩ জুলাই ২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত মেয়রগণকে শপথবাক্য পাঠ করাতে সম্মতি জ্ঞাপন করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নির্বাচিত কাউন্সিলরগণকে শপথ পাঠ করাবেন।

এইদিন নির্ধারিত সময়ে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিতি থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

এদিকে এরআগে, গত ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল