ছবি সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শাহী ঈদগাহে এক কাতারে দাঁড়িয়ে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
নামাজ শেষে তাঁরা একে অপরকে বুকে জড়িয়ে কোলাকুলিও করেছেন।
এসময় আরিফুল হক ও আনোয়ারুজ্জামান কুশলাদি বিনিময় করেন।
বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা।
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটসহ সারা দেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আযহা উদযাপন করছে।
সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। নামাজের আগে বয়ান পেশ করেন ও নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
শাহী ঈদের জামাত আদায় করেন সিলেটের কৃতিসন্তান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্যগণ, শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
এবার পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী।
জৈন্তাবার্তা/এমকে




