জগন্নাথপুরে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০ PM

জগন্নাথপুরে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ১২:৫৯:৩৫ PM

জগন্নাথপুরে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

ছবি সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্রুতগতিতে বাড়ছে হাওর ও নদ-নদীর পানি। এতে উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা শঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (৩ জুলাই) সকাল থেকে নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে পৌর এলাকার হাসিমা বাদ, তিলুনা, মন্দির বাড়ি, বাসুদেব বাড়ির এলাকার রাস্তাঘাট ডুবে গিয়ে ভোগান্তিতে পড়েছে এ সড়ক দিয়ে চলাচলকারী সাধারন মানুষ।

জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় নদ-নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া নলজুর হেলিপেট পয়েন্টে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী এলাকাসহ নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।

জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ড উপ সহকারী হাসান গাজী বলেন, ‘কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জগন্নাথপুরের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনই স্থায়ী বন্যার আশঙ্কা করা হচ্ছে না।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ