সাদা পাথরে নিখোঁজের ২৮ ঘন্টা পরও উদ্ধার হয়নি পর্যটক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০ PM

সাদা পাথরে নিখোঁজের ২৮ ঘন্টা পরও উদ্ধার হয়নি পর্যটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ০৭:০১:১১ AM

সাদা পাথরে নিখোঁজের ২৮ ঘন্টা পরও উদ্ধার হয়নি পর্যটক

ছবি সংগৃহীত


সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের ২৮ ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি আব্দুস সালাম (২৩) নামে এক পর্যটক।  তিনি রাজধানী ঢাকার মিরপুর-১১-এর বাসিন্দা। গত রোববার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে দুপুর আড়াইটায় সাঁতার কাটতে গিয়ে তিনি নিখোঁজ হন।

টানা ২৮ ঘন্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ পর্যটক উদ্ধারে কাজ করছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে এমনটাই জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। তিনি বলেন উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁর খোঁজ মিলেনি। আগামীকাল মঙ্গলবার আবারও উদ্ধার অভিযান চালানো হবে। 

নিখোঁজ ব্যক্তির সঙ্গে বেড়াতে আসা সাজ্জাদ হোসেন শাহিন বলেন, ঢাকার মিরপুর থেকে ছয়জন সাদা পাথর বেড়াতে আসেন।রোববার দুপুরে সেখানে তাঁরা সবাই নদীতে গোসল করতে নামেন। এ সময় তাঁরা দুজন নদী সাঁতরে পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে সালাম নিখোঁজ হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ফায়ার সার্ভিসকে নিয়ে উপজেলা ও পুলিশ প্রশাসন নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ করছে। তবে নিখোঁজের ২৮ ঘন্টা পার হলেও এখনো তাকে পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ