সিলেটে কমছে নদ-নদীর পানি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫১ PM

সিলেটে কমছে নদ-নদীর পানি

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪/০৭/২০২৩ ০৬:১২:১৫ AM

সিলেটে কমছে নদ-নদীর পানি

ছবি সংগৃহীত


সিলেটে বৃষ্টিপাতের সাথে সব নদ-নদীর পানি কমতে শুরু করেছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ০৪ জুলাই সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৮৬ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩০৭ মিলিমিটারের বেশি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ০৪ জুলাই মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় সিলেটে দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে সোমবার সন্ধ্যায় পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৮৭ সেন্টিমিটার। মঙ্গলবার সকাল ৯টায় সেটি কমে ১১ দশমিক ৪৩ সেন্টিমিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর এই পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। নদীর সিলেট পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। সোমবার সন্ধ্যা ছয়টায় সেখানে ১০ দশমিক ২১ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। মঙ্গলবার সকাল ৯টায় সেটি কমে ১০ দশমিক শূন্য ১ সেন্টিমিটারে দাঁড়ায়। কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে পানির বিপৎসীমা ১৩ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার। সেখানে সোমবার সন্ধ্যা ছয়টায় পানি ছিল ১০ দশমিক ৬৫ সেন্টিমিটার। আজ সকাল ৯টায় সেখানে ১০ দশমিক ৫৩ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। আজ সকালে সেখানে ৯ দশমিক ১৬ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। গতকাল সন্ধ্যায়ও পানির একই উচ্চতা ছিল।

লুভা নদীর লুভাছড়া পয়েন্টে সোমবার সন্ধ্যায় ১২ দশমিক ২৭ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। মঙ্গলবার সকাল ৯টায় সেটি কমে ১১ দশমিক ৭০ সেন্টিমিটারে দাঁড়িয়েছে। সারি নদের সারিঘাট পয়েন্ট পানির বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সেন্টিমিটার। সেখানে আজ সকাল ৯টায় ১০ দশমিক ৮০ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। সোমবার সন্ধ্যায় ছিল ১১ দশমিক ২৬ সেন্টিমিটার।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানিয়েছেন, সিলেটে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ