সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশকে সফল করতে মাঠে মেয়র আরিফ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫০ PM

সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশকে সফল করতে মাঠে মেয়র আরিফ

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৭/২০২৩ ০৭:১২:০৮ AM

সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশকে সফল করতে মাঠে মেয়র আরিফ

প্রচারে মেয়র আরিফ


বিএনপির চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ জুলাই সিলেট মহানগরে তরুণ প্রজন্মকে নিয়ে সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বিএনপি। মূলত ৯ তারিখ আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশকে সফল করতেই মাঠে নেমেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এ উপলক্ষ্যে ৫ জুলাই বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরীর বন্দরবাজারে আরিফুল হক সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে মহানগরীর লালবাজার, মহাজনপট্টি, কালীঘাট, লালদিঘীর পাড় ও এর আশপাশের এলাকায় প্রচারণা চালান। 

এসময় আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তরুণ প্রজন্মকে নিয়ে তাদের এই সমাবেশ। সমাবেশকে সফল করতে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখতে পাচ্ছেন তিনি। 

মেয়র আরো বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দল অংশ নেয় নি তাই আমিও অংশ নেই নি। আমাদের এক দফা এক দাবি, আর এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। কোনো ধরনের নির্বাচনেও অংশগ্রহণ করবো না। আমাদের দাবি যদি মানা হয় এবং দল যদি জাতীয় নির্বাচনে অংশ নেয়, তাহলে অবশ্যই আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক