মোহাম্মদ ইব্রাহিমের আরোগ্য কামনায় তোয়াকুল কলেজের দোয়া মাহফিল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

মোহাম্মদ ইব্রাহিমের আরোগ্য কামনায় তোয়াকুল কলেজের দোয়া মাহফিল

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ০৩:৩৩:৪৯ পূর্বাহ্ন

মোহাম্মদ ইব্রাহিমের আরোগ্য কামনায় তোয়াকুল কলেজের দোয়া মাহফিল

ছবি সংগৃহীত


গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ তোয়াকুল কলেজের গর্ভণিংবডির সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ৬ জুলাই দুপুরে তোয়াকুল কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদারের সভাপতিত্বে জামিয়া ইসলামিয়া তোয়াকুল মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বক্কর মিলাদ মাহফিল ও দোয়া পাঠ করেন।

মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তোয়াকুল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম,শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী সিরাজুল ইসলাম,সাবেক মেম্বার এম এ লতিফ,তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,মনজির আহমদ চৌধুরী,শামসুদ্দিন আল আজাদ, রুহুল আমিন,সোনার বাংলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন,শিক্ষানুরাগী ও সমাজসেবক তাহির আলী,মখলিছুর রহমান, আজির উদ্দীন, কলিমুল্লাহ সিকদার, কুতুব উদ্দিন ও আব্দুনূর।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, দলমত নির্বিশেষে বর্ষীয়ান এই রাজনীতিবিদ মোহাম্মদ ইব্রাহিম আমাদের অভিভাবক, আমাদের ঠিকানা।

তাঁর হঠাৎ অসুস্থতায় আমরা চিন্তিত। মহান রবের কাছে আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।

শিক্ষক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, 

প্রভাষক শিব্বির আহমেদ, সমীর চন্দ্র দাস, আফাজ উদ্দিন, রেজাউল করিম,আসাদুজ্জামান, শিব্বির আহমদ ও কলেজে অধ্যানরত ছাত্র-ছাত্রী বৃন্দ। 

উল্লেখ্য গত ২১ জুন তিনি সিলেট নিজ বাসায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পড়ে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল