সিলেটে এক বছরে ডায়রিয়ায় ৬০ জনের প্রাণহানি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫০ PM

সিলেটে এক বছরে ডায়রিয়ায় ৬০ জনের প্রাণহানি

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ০৩:৩৬:১৩ AM

সিলেটে এক বছরে ডায়রিয়ায় ৬০ জনের প্রাণহানি

ছবি সংগৃহীত


সিলেট বিভাগে এক বছরে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ৬০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। ৬ জুলাই বৃহস্পতিবার সিলেট স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শরীফুল হাসান।

স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সলের জুলাই থেকে ২০২৩ সলের জুলাই পর্যন্ত সিলেট বিভাগের চারটি জেলায় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মোট ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২০ জন, সুনামগঞ্জ ৯ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভিবাজারে ২০ জনের মৃত্যু হয়েছে।

এসময়ে বিভাগে ডায়রিয়ায় আরো ৩৯ হাজার ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৪৮৮ জন, সুনামগঞ্জ ১৫ হাজর ৭১৬ জন, হবিগঞ্জে ৯ হাজর ৯৯২ এবং মৌলভিবাজারে ৭ হাজার ৯৪৩ জন আক্রান্ত হয়েছে।

এ বিষয়ে সিলেট স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শরীফুল হাসান বলেন, বিভাগে ডায়রিয়া মোকাবেলায় ৪২৭ টি মেডিকেল টিম কর্মরত রয়েছে। গত বছরের জুলাই থেকে এবছরে জুলাই পর্যন্ত সিলেট বিভাগের ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মোট ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ডায়রিয়ার প্রকোপ এবং এতে মৃত্যু দুটিই প্রতিরোধ করা সম্ভব। বৈশ্বিকভাবে এই রোগের বোঝা কমাতে হলে নিরাপদ পানি, উন্নত পয়োব্যবস্থা এবং শিশু পুষ্টির উন্নতি করতে হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক