সিলেটে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‌্যাবের রোবাষ্ট পেট্রোল
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫০ PM

সিলেটে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‌্যাবের রোবাষ্ট পেট্রোল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ০৫:০৪:৫৩ AM

সিলেটে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‌্যাবের রোবাষ্ট পেট্রোল

ছবি সংগৃহীত


দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট ও সিলেট বিভাগের অন্যান্য জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাতে পর্যাপ্ত টহল মোতায়েন করেছে র‌্যাব-৯ ।

বৃহস্পতিবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পাঁচটি জেলায় (সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া) নিয়মিত রোবাষ্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে।

এতে আরো বলা হয়, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। র‌্যাব-৯ কর্তৃক উক্ত রোবাষ্ট পেট্রোল কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক