মাধবপুরে পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫১ PM

মাধবপুরে পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ০৬:৩৩:০৩ AM

মাধবপুরে পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যু

প্রতীকী ছবি


মাধবপুরে পুকুরে নেমে গোসল করার সময় শাপলা ফুল আনতে গিয়ে ঝিলিক (১১) নামের এক শিশুর পানিতে ডুবে মারা যান।

বৃহস্পতিবার দুপুর দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝিলিক জয়পুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। ঝিলিক চৌমুহনী হাইস্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায, নিহত ঝিলিক এর পরিবার কমলানগর গ্রামে তার নানা আবদুল খালেক মিয়ার বাড়িতেই থাকে। ঝিলিক তার মা বাবাকে ছাড়াই  জয়পুর গ্রামে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়।

সোমবার দুপুরে ঝিলিক ও তার চাচাতো বোন নাসিমা সুলতানা (১৩) সহ অপর এক শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। এসময় পুকুরে শাপলা ফুল দেখে ফুল আনতে ঝিলিক ও নাসিমা সুলতানা চেষ্টা করলে দুজনই পানিতে ডুবে যায়।

পরে অপর শিশুটির চিৎকারে বাড়ির লোকজন তাদের পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঝিলিককে মৃত ঘোষণা করে। নাসিমা সুলতানাকে মূমুর্ষু অবস্থায় ব্রাহ্মণ বাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক