বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ঈদ পুর্ণমিলনী ও জরুরি সভা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ PM

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ঈদ পুর্ণমিলনী ও জরুরি সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ০৭:১৪:৩১ AM

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ঈদ পুর্ণমিলনী ও জরুরি সভা

ছবি সংগৃহীত


সংবাদ কর্মীদের সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের  ঈদ পুর্ণমিলনী ও জরুরি সভা অনুষ্টিত হয়েছে।

আজ ০৬/০৭/২০২৩ ইং রোজ বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অত্র প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েস্তা মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ কে এম তুহেম,সহ-সভাপতি মজলু মিয়া,দপ্তর সম্পাদক এস পি সেবু,নির্বাহী সদস্য অজিত চন্দ্র দেব,মোঃ আব্দুল কাইয়ুম, ছালেক উদ্দিন ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম।

এ সময় উক্ত প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল বলেন, সত্যওবস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি সমাজ কল্যাণ মূলক কাজগুলোতেও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের  সকল সাংবাদিকবৃন্দ  যেন তাদের ভুমিকা রাখেন।

সভা শেষে, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অসুস্থ শাহীন উদ্দিনকে দেখতে তার বাসায় যান উক্ত প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে