কানাইঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

কানাইঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ০৭:১৬:৫৭ পূর্বাহ্ন

কানাইঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

ছবি সংগৃহীত


কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ০৫ জন আসামীকে আটক গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ জুলাই) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইঘাট থেকে আটক করা হয় জিআর-২২১/১৯ মামলার সাজাপ্রাপ্ত আসামী মাসুম মিয়াকে। সে উপজেলার হকারাই আগ্রীপাড়া এলাকার আব্দুল কালামের পুত্র। একই সময়ে আটক করা হয় এন-জিআর- ৮২/২৩ এর গ্রফতারী পরোয়ানাভুক্ত আসামী হারাতৈল বেতু গ্রামের বিলাল উদ্দিন (৫০) ও তাজ উদ্দিন (৩৫)-কে। গ্রেফতার অর দুজন হলেন- জিআর- ১৬৩/১৯ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী জাবির আহমদ (২৫) ও সিআর- ৭৪/২২ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ আখমল মিয়া (৫০)।

জেলা পুলিশের মিডিয়া শাখা থেকে প্রেরিত এক প্রেস্ বিজ্ঞপ্তিতে উল্লেখিত আসামীদের গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল