সিলেট জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫২ PM

সিলেট জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ০৮:০৬:১১ AM

সিলেট জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ছবি সংগৃহীত


সিলেট জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রফিকুল ইসলামসহ জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ। 

সভায় জুন মাসের জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পরে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জেলার সার্বিক আইন-শৃংখলা ভাল থাকায় এবং মামলা তদন্তসহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি থাকায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি জুন মাসের ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সদের মধ্য হতে অফিসার ইনচার্জ, কোম্পনীগঞ্জ, বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ থানা এবং ডিবি (উত্তর) ও  তার টিমকে ক্লু-লেস হত্যা মামলা রহস্য উদ্ঘাটন, চোরাচালান ও ডাকাত গ্রেফতার করায় শুভেচ্ছা স্মারক ও নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়। আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করতে নির্দেশ দেন পুলিশ সুপার।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক