জাফলংয়ে বেড়াতে এসে পর্যটক নিখোঁজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

জাফলংয়ে বেড়াতে এসে পর্যটক নিখোঁজ

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ১০:৩১:৩২ পূর্বাহ্ন

জাফলংয়ে বেড়াতে এসে পর্যটক নিখোঁজ

ছবি সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ। তার নাম আরশ আহমেদ (১৫)। নিখোঁজ আরশ আহমেদ কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার শিদলাই গ্রামের পুলিশ পরিদর্শক জাহেদুল হোসেন’র ছেলে এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরশ আহমেদ তার বাবা মা ও ছোট ভাইয়ের সঙ্গে ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। 

বিকেলের দিকে আরশ ও তার বাবা জাহেদুল হোসেন জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় একপর্যায় বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছে দেখে স্থানীয় কয়েকজন মিলে বাবা ছেলেকে উদ্ধার করতে গেলে একপর্যায় বাবাকে উদ্ধার করতে সক্ষম হলেও ছেলে আরশ পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। 

খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এ প্রতিবেদন লেখার সময় রাত ৮টা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ (ওসি) মো. রতন শেখ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও বিজিবির সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল