যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে: আইজিপি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ PM

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে: আইজিপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৫:৫৮:৫৮ AM

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে: আইজিপি

সুনামগঞ্জ পুলিশ লাইনসে ২০০ দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন আইজিপি


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘নির্বাচন চলাকালীন বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের (ইসির) অধীনে দায়িত্ব পালন করে থাকে। নির্বাচন কমিশন যে নির্দশনা দেবে, সেই নির্দেশনা অনুযায়ী পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে।

আইজিপি বলেন, ‘যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে, সাহস আছে এবং প্রস্তুত আছে।’

আজ শুক্রবার (৭ জুলাই) সকালে সুনামগঞ্জ পুলিশ লাইনসে ২০০ দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন আইজিপি। 

আইজিপি আরো বলেন, ‘পুলিশ শত বছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নির্বাচনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দীর্ঘদিন ধরে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। আমরা দায়িত্ব পালনে প্রস্তুত আছি। কেউ আইনশৃঙ্খলা বিঘ্নের চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে, সাহস আছে এবং প্রস্তুত আছে।’ 

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী