বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা: পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ PM

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা: পররাষ্ট্রমন্ত্রী

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৬:১৭:৩৬ AM

বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা: পররাষ্ট্রমন্ত্রী

নগরীর ধোপাদিঘীপারস্থ হাফিজ কমপ্লেক্সের বাসভবনে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসান সম্পাদিত ও মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ কর্তৃক প্রকাশিত আলোকপটে বঙ্গবন্ধু অ্যালবামের মোড়ক উন্মোচনকালে


পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব থেকেই দেশ মাতৃকার আন্দোলনে ছিলেন সোচ্চার। তার নেতৃত্বেই ১৯৭১ সালে বাংলাদেশ ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধ্বংস্তূপ থেকে বাংলাদেশকে আজ উন্নতির শিখরে পৌঁছে দিয়েছেন। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তাই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের রুখে দিতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে।  

৭ জুলাই শুক্রবার বিকেলে নগরীর ধোপাদিঘীপারস্থ হাফিজ কমপ্লেক্সের বাসভবনে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসান সম্পাদিত ও মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ কর্তৃক প্রকাশিত “আলোকপটে বঙ্গবন্ধু” অ্যালবামের মোড়ক উন্মোচনকালে উপরোক্ত কথাগুলো বলেন। 

অনাড়ম্বর এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ফটো সাংবাদিক মামুন হাসান কর্তৃক সম্পাদিত “আলোকপটে বঙ্গবন্ধু” অ্যালবামের ভূয়সী প্রশংসা করে বলেন, মুজিব মানেই একটি আলোকবর্তিকার নাম। সেই রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সিলেটে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার থেকে সংগৃহীত ছবি সমূহ নিয়ে মামুন হাসানের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি এ অ্যালবামের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি এই অ্যালবামটি একটি ইতিহাস হয়ে থাকবে। 

এসময় অ্যালবামের সম্পাদক মামুন হাসান অনাড়ম্বর এ প্রকাশনা অনুষ্ঠানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতিতে তাঁকে ধন্যবাদ জানান এবং সময় স্বল্পতা হেতু এ অনাড়ম্বর অনুষ্ঠানে অনেককেই দাওয়াত দিতে না পাড়ায় দুঃখ প্রকাশ করেন। 

অনাড়ম্বর এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা হেলেন আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, “আলোকপটে বঙ্গবন্ধু” অ্যালবামের সম্পাদক, মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফটো সাংবাদিক মামুন হাসান, ফাউন্ডেশনের উপদেষ্টা ফটো সাংবাদিক মো. দুলাল হোসেন, পররাষ্ট্রমন্ত্রীর পিএ মার্শাল ওয়েছ, ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট আঞ্চলিক অফিসের কর্মকর্তা রুবেল আহমদ প্রমুখ।


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী