নির্বাচনে অনিয়মে অভিযুক্ত দুই নির্বাচনী কর্মকর্তার খালাস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ PM

নির্বাচনে অনিয়মে অভিযুক্ত দুই নির্বাচনী কর্মকর্তার খালাস

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৭:১৬:৫৭ AM

নির্বাচনে অনিয়মে অভিযুক্ত দুই নির্বাচনী কর্মকর্তার খালাস

ছবি সংগৃহীত


সিলেটের জকিগঞ্জে নির্বাচনে অনিয়ম, সিল দেওয়া ব্যালট পেপার, মাদক, লক্ষাধিক টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার দুই রিটার্নিং কর্মকর্তা সাদমান সাকিব ও আরিফুল আরিফুর রহমানকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যামকান্ত সিনহা তাদের বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্তদের একজন জকিগঞ্জ উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা। অন্যজন কৃষি কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোয়াজ্জেম হোসেন ও অ্যাডভোকেট কাওছার রশিদ বাহার।

তিনি জানান, পুলিশের করা মামলায় সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় ৬ জুলাই বৃহস্পতিবার এ দুই কর্মকর্তাকে নির্দোষ হিসেবে অব্যাহতি দিয়ে রায় ঘোষণা করেন জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যামকান্ত সিনহা।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি পঞ্চম ধাপে জকিগঞ্জের দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দিন সরকারের একটি গোয়েন্দা সংস্থা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হকের সরকারি গাড়ি আটক করে। ওই গাড়িতে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সাদমান সাকিব। তাদের চ্যালেঞ্জ করে গাড়ি তল্লাশি করা হয়। সিলেটের সাবেক জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন আহমদ, সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞার উপস্থিতিতে এ তল্লাশি হয়।

এ সময় চেয়ারম্যান প্রতীকে সিল মারা ৪০০ ও সিলছাড়া ৪০০ ব্যালট পেপার, মুড়ি বই চারটি, ইউপি সদস্য পদে সিল দেওয়া ব্যালট ও সিল ছাড়া ৪০০ ও মুড়ি বই ৪টি, সংরক্ষিত সদস্য নির্বাচন ব্যালট সিল দেওয়া ও সীল ছাড়া মোট ৪০০ ও মুড়ি বই ৪টি, ব্যালট বক্সের লক ৮টি, মোবাইল ফোন ৪টি, নগদ ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা ও ১টি ফেনসিডিল বোতল জব্দ করা হয়।

পরে রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব ও কৃষি কর্মকর্তা আরিফুর রহমানকে আটক করে পুলিশ। এ ঘটনায় এএসআই মো. আব্দুল হাকিম বাদি হয়ে জকিগঞ্জ থানায় মামলা করেন।

গ্রেপ্তারের কয়েকদিন পর জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নেন সাদমান ও আরিফুর। তবে, নির্বাচন কমিশন তাদের সাময়িকভাবে বরখাস্ত করে। জকিগঞ্জের ওই দুটি ইউনিয়ন পরিষদে পরবর্তীতে ফের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২২ সালের ১৫ জুন।

জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি অনিয়ম-দুর্নীতির কারণে হাতেনাতে গ্রেপ্তার হলেও প্রায় এক মাস পর উপজেলা নির্বাচনী কর্মকর্তার পদ থেকে বরখাস্ত হন সাদমান সাকিব। মূলত, একই বছর ২ ফেব্রুয়ারি উচ্চ আদালতের হস্তক্ষেপের পর জকিগঞ্জ ইউপি নির্বাচনের এ রিটার্নিং কর্মকর্তাকে রাতারাতি বরখাস্ত করা হয়।

জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ দুজনের ব্যাপারে দীর্ঘ তদন্ত করে তারা। পরে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক উজায়ের আল মাহমুদ আদনান ২০২২ সালের ১২ নভেম্বর আদালতে চার্জশিট দেন। মামলায় সাবেক পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ ও সিলেটের সাবেক সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞাসহ ১৭ জনকে সাক্ষী করা হয়েছিল।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী