সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চিনি ও শাড়ী জব্দ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চিনি ও শাড়ী জব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৭:২০:৫৩ পূর্বাহ্ন

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চিনি ও শাড়ী জব্দ

ছবি সংগৃহীত


সিলেটে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অভিযান চালিয়ে ৫৬ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় চিনি ও কাতান শাড়ী জব্দ করেছে।  

সিলেট জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি শুক্রবার (০৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১ থেকে ৫ জুলাই পর্যন্ত সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। 

ভারত থেকে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের আটক করতে অভিযান চালায়। এ সময় চোরাকাবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ সময় ৩২ হাজার কেজি চিনি ও ভারতীয় উন্নতমানের কাতান শাড়ী ২৮০ পিস উদ্ধার করা হয়। যার মুল্য ৫৬লাখ টাকা।

বিজিবির জব্দকৃত শাড়ী এবং চিনি স্থানীয় শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল