প্রধানমন্ত্রীকে ‘না’ বলা আমার পক্ষে অসম্ভব: তামিম
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০০ AM

প্রধানমন্ত্রীকে ‘না’ বলা আমার পক্ষে অসম্ভব: তামিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৭:২৪:৫২ AM

প্রধানমন্ত্রীকে ‘না’ বলা আমার পক্ষে অসম্ভব: তামিম

ছবি সংগৃহীত


অভিমানে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তাই কান্নায় ভেঙে পড়েন তামিম ইকবাল। গতকাল (বৃহস্পতিবার) তামিমের ওই কান্নায় কেঁদেছে পুরো বাংলাদেশ।

এরপর গতকাল রাতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছেন তামিমকে। সেটা যে শুধু গুঞ্জন নয়, তা বোঝা যায় আজ। চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তামিম, দুপুরে প্রধানমন্ত্রীর দেখা করতে যান গণভবনে।

তামিমের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। প্রধানমন্ত্রী ডাকেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও।

দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় তামিমের। অবশেষে আসে অবসর প্রত্যাহারের ঘোষণা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বের হওয়ার সময় গণমাধ্যমকে তামিম জানান, সবাইকে না করা গেলেও দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে তো না বলা সম্ভব নয়। তাই অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।তামিম বলেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল।’

তামিম যোগ করেন, ‘মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’

দেশসেরা ওপেনার ফিরবেন আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ দিয়ে। খেলবেন অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী