কোরআন পোড়ানোর প্রতিবাদে সিলেটে ওলামা মাশায়েখ পরিষদ'র বিক্ষোভ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ PM

কোরআন পোড়ানোর প্রতিবাদে সিলেটে ওলামা মাশায়েখ পরিষদ'র বিক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৭:৩৯:৫৬ AM

কোরআন পোড়ানোর প্রতিবাদে সিলেটে ওলামা মাশায়েখ পরিষদ'র বিক্ষোভ

ছবি সংগৃহীত


উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ বলেছেন, মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে মানবতার মুক্তি সনদ। মুসলমানেরা পবিত্র কুরআনকে তাদের জীবনের চাইতে বেশী ভালবাসে। সম্প্রতি রাষ্ট্রীয় মদদে সুইডেনের স্টকহোমে কুরআনে অগ্নিসংযোগ মুসলিম উম্মাহর বুকে ছুরিকাঘাতের শামিল। ঐ দেশে অতীতেও কুরআনের অবমাননা করা হয়েছে। বিশ্ব মুসলিমের নিরবতার কারণে সুইডেন বার বার কুরআন অবমাননার দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিশ্ব মুসলিমকে সাহসী ও কার্যকর উদ্যোগ নিতে হবে। কুরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সুইডেন সরকারকে বাধ্য করতে হবে। অন্যথায় বিক্ষুব্ধ মুসলিম উম্মাহের ক্ষোভের আগুনে সুইডেনের মুসলিম বিদ্বেষীরা পুড়ে ছারখার হয়ে যাবে।

বক্তারা বলেন, সুইডেনে কুরআন অবমাননায় পুরো মুসলিম বিশ্ব ক্ষুব্ধ বিক্ষুব্ধ। আমাদের সরকারও এর নিন্দা জানিয়েছে, এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি। সুইডেনে বার বার কুরআন অবমাননার ঘটনায় বাংলাদেশের মুসলমানরা ক্ষুব্ধ। ঈমানের দাবীতে বিক্ষোভের মাধ্যমে সিলেটের ধর্মপ্রাণ মুসলমান প্রমাণ করেছে কুরআন অবমাননা সিলেটবাসী মেনে নিবেনা।

শুক্রবার বাদ জুমআ’ নগরীর সিটি পয়েন্ট ও চৌহাট্টা পয়েন্টে সুইডেনের স্টকহোমে রাস্ট্রীয় মদদে কুরআন অবমাননার প্রতিবাদে উলামা মাশায়েখ পরিষদ আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল পূর্ববর্তী ও পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।

উলামা মাশায়েখ পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় সিটি পয়েন্টে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। নগরীর চৌহাট্টায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী ও মাওলানা মাশুক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন শায়খ সাঈদ বিন নুরুজ্জামান, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা আলী আক্কাস মোল্লা, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা শেখ হোসাইন আহমদ, মাওলানা আব্দুল কাদির, মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ শেখ নূর আহমদ, হাফিজ মাওলানা হাফিজুর রহমান, ক্বারী আব্দুল বাসিত মিলন ও মাওলানা গিয়াস উদ্দীন রাজু প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী