নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫১ PM

জৈন্তাপুরে সড়ক দূঘর্টনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ১২:৪৫:৩৯ PM

নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান

ছবি সংগৃহীত


সিলেট তামাবিল মহাসড়কে দুর্ঘটনা স্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান। 

আজ ৮ জুলাই-২০২৩ইং শনিবার সকালে সিলেট তামাবিল জাফলং মহাসড়কের দরবস্ত এলাকায়  মর্মান্তিক সড়ক দূঘর্টনাস্থল পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস সহ জেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, সিলেট বিআরটিএ কর্মকর্তাবৃন্দ, দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার  টাকা করে দাফন কাজ সম্পন্ন করতে প্রদান করার কথা জানান। 

অপরদিকে সকাল ১১ টায় গতরাতে তামাবিল মহাসড়ক দরবস্ত পল্লী বিদ্যুৎ সীমিত ২ এর সম্মুখে বাস টমটম সংঘর্ষে নিহত ৫ জনের মধ্যে  ৪ জনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক